বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ  সাধারণ সম্পাদক জুয়েল

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ  সাধারণ সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ  প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নিবার্চনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও সমকাল প্রতিনিধি এবং দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার এডভোকেট এ আর জুয়েল। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় প্রধান নির্বাচন কমিশনার এড. এনাম আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।এছাড়া সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আকরাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদ মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক এখন টিভির লিপসন আহমেদ, ক্রিড়া ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ,কার্য নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন  এড. আনোয়ার হোসেন, এড. চৌধুরী আহমেদ মুজতবা রাজি, এড. এ কে এম মহিম, জাহাঙ্গীর আলম ও উস্তার আলী ।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন  সুনামগঞ্জ খবরের সহকারী সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার সুনামগঞ্জ খবরের অনলাইন সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার এডভোকেট খলিল রহমান। এদিকে সুনামগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য আলী আহমেদ, জুয়েল আহমেদ প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com