শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে ডাকবাংলো সেতু খুবই  ঝুঁকিপূর্ন, যে কোন সময় দূর্ঘটনার  আশংকা

জগন্নাথপুরে ডাকবাংলো সেতু খুবই  ঝুঁকিপূর্ন, যে কোন সময় দূর্ঘটনার  আশংকা

সানোয়ার হাসান সুনুু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে ডাকবাংলো সংলগ্ন নলজুর নদীর ওপর   জরাজীর্ণ ডাকবাংলো সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। সেতুটির নীচের ভীম ও পিলারে একাধিক  স্হানে ফাটল দেখা দিয়েছে।
যানবাহন এবং পথচারীসহ সেতুটি যে কোন সময় ভেঙ্গে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। গত বছরের  ১৭ এপ্রিল সেতুটি ধেবে যাওয়ার পর উপজেলা প্রশাসন সকল প্রকার যানবাহন ও পায়ে হেঁটে  চলাচল বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর পায়ে হেঁটে চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়। গত ২৩ মার্চ জগন্নাথপুর পৌর সভা কর্তৃপক্ষ স্টীলের পাটাতন দিয়ে সেতুটি মেরামত করে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। জগন্নাথপুর সদর বাজারে ভারী মালামাল পারাপারে বিকল্প কোন রাস্তা না থাকায়  মালামাল নিয়ে ট্রাকসহ ভারীযানবাহন  ঝুকিপূর্ন সেতু দিয়ে পারাপার হতে  দেখা যায়। গত২২আগস্ট সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশে বেইলী সেতু ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক কাঁটা নদীতে পড়ে ২জন নিহত হওয়ার পর ডাকবাংলো সেতু দিয়ে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। যাত্রীরা জানান, সেতুটি অত্যান্ত ঝুঁকিপূর্ন হওয়ায় যাত্রী নিয়ে যে কোন সময় সেতুটি দিয়ে পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা সদরের ডাকবাংলো রোডের কবির আহমদ জানান, ডাকবাংলো সেতুটির অবস্থা খুবই  নাজুক।  বিকল্প ব্যবস্থা না থাকায় আমরা জীবনের ঝুৃঁকি নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করছি।  জরুরী ভিত্তিতে নতুন সেতু নির্মান প্রয়োজন । জগন্নাথপুর পৌরসভার মেয়র মোঃ আক্তার হোসেন বলেন,আমরা সাময়িক পারাপারের জন্য স্টীলের পাটাতন দিয়ে সংস্কার করেছিলাম কিন্তু বর্তমানে ব্রীজ টিতে ফাটল দেখা দেওয়ায় এখানে নতুন ব্রীজ করা খুবই জরুরী।
এ ব্রীজ করার মতো বড় ফান্ড পৌরসভার হাতে নেই তাই আমি এ ব্যাপারে
স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয় ও এ আসনের সংসদসদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ঝুকিপূর্ন এ সেতু দিয়ে  তিন টনের অধিক ভারী যানবাহন চলাচল করতে পারবেনা। রাতে ভারী মালামাল বহনকারী গাড়ি পারাপার হলে ট্রাফিকপুলিশ আইনগত ব্যবস্হা নিবেন।
তিনি জানান, এখানে নতুন ব্রীজ নির্মানের লক্ষ্যে প্রস্তাব পাঠানোর পর ইতিমধ্যে সয়েল টেস্ট করা হয়েছে। আশা করছি উধর্ত্বন কর্তৃপক্ষ খুব দ্রুতই ব্রীজ নির্মানে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবেন।
এ ব্যাপারে স্হানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী
এম এ মান্নানের সাথে আলাপ করলে তিনি যুগান্তর কে বলেন, যত দ্রুত সম্ভব ডাকবাংলো সংলগ্ন নলজুর নদীর উপর নতুন সেতু নির্মান করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com