বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমানের অবসর জনিত বিদায় উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম বলেন -মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেছুর রহমান একজন দায়িত্ব পরায়ণ, কর্মনিষ্ঠ ও বিশ্বস্থ কর্মকর্তা ছিলেন। কর্মস্পৃহার মাধ্যমে তিনি জগন্নাথপুরের শিক্ষা পরিবারে ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আমার দীর্ঘ দুই বছরে কাছ থেকে দেখা একজন কর্তব্য পরায়ণ অফিসার ছিলেন তিনি। তাঁর অবসরকালীন জীবন যেন সূখময় ও শান্তিময় হয়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সমিতির সহসভাপতি মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অর্থ সম্পাদক মাওলানা আমির আলী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা আজমল হোসাইন জামী ও মোঃ আনোয়ারুল হক প্রমূখ।

সভা শেষে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন সমিতি নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com