বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সিলেটে দেড় কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

সিলেটে দেড় কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেটে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে বিজিবি-৪১ ব্যাটালিয়নের সদর দফতরে উপস্থিত অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৬২ বোতল বিদেশি মদ, ৬১০ বোতল ফেনসডিলি, ৩৭ বোতল জেনোসিডিল সিরাপ, ২৪ হাজার ৯৩১ ইয়াবা, ৫ কেজি গাজা, ১০ লিটার চোলাই মদ ও ৮ লাখ ৫৪ হাজার ভারতীয় বিড়ি।

বিজিবি-৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, ‘সিলেটে বিজিবি-৪১ ব্যাটালিয়ন অধীভুক্ত এলাকা থেকে ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাদকগুলো উদ্ধার করা হয়।’

মাদকদ্রব্য ধ্বংস করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোছামৎ নাজমানারা খানুম।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com