শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচন করবে। অন্য কোন দল যারা নির্বাচন করতে চায় করবে। যারা নির্বাচন করতে চায় না তারা করবে না। এটি তাদের ইচ্ছা। তাদের কেন্দ্রে আনার দায়িত্ব আমাদের নয়। তবে আমাদের চলাচলে এবং সমাজের মানুষের যদি কেউ কোনো ক্ষতি করতে চায়। তাহলে আমরা আইনের মাধ্যমে তাদের মোকাবেলা করবো।
সোমবার রাত ১০ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রাদায়ের লোকেরা স্বাধীন ভাবে তাদের ধর্মকর্ম পালন করছেন। সকল ধর্মের মানুষের মধ্যে উজ্জ্বল সম্প্রীতি বিরাজমান। এগুলো আমাদের ধরে রাখতে হবে।  বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে।’ এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্ত সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত কান্তি দেব  প্রমূূখ। পরে মন্ত্রী এম এ মান্নান আনন্দময়ী পূজা মন্ডপ ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন ধর ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপে কাউন্সিলর কৃষ্ণ চন্দ বক্তব্য দেন।এছাড়াও খাশিলা মাতৃবন্দনা যুব সংঘের পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময়,সংগঠনের সভাপতি সনজিত দে সহ নেতৃবৃন্দ মন্ত্রী কে স্বাগত জানান।
এদিকে, পরিকল্পনামন্ত্রী মঙ্গলবার দুপুরে  উপজেলার জয়নগর কামড়াখাই মাদ্রাসায় জাইকা সমিতি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।দুপুর ২টায় রানীগঞ্জ বাজারে জনস্বাস্থ্যপ্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com