শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

বিদেশীদের কথায় বাংলাদেশ চলবে না : জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

বিদেশীদের কথায় বাংলাদেশ চলবে না : জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন কোন বিদেশীর কথায় এদেশ চলবে না,
লন্ডন আমেরিকা জাপান ভারতের কথায় ও বাংলাদেশ চলবে না। এদেশ চলবে বাঙালি দের কথায়। বঙবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন এক জন প্রখ্যাত বাঙালি।
দেশরত্ন শেখ হাসিনার কথায় দেশ চলবে।
তিনি বলেন, নির্বাচন যথা সময়ে হবে। কে এলো আর কে এলো না তা আমাদের দেখার বিষয় নয়। কেউ বাধাঁ দিলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
মন্ত্রী বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে প্রায় ৬শ কৃষকের মধ্যে সার বীজ সহ কৃষি উপকরন বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষিকর্মকর্তা কাওসার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ,উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানূর রহমান প্রমুখ। পরে উপজেলার রানীগঞ্জ রোডে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী
কৃষি ইনস্টিটিউটের ভিক্তি প্রস্তর স্হাপন করেন। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না।’
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ ভাগ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানাই।’

প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com