বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল গ্রেপ্তার

জগন্নাথপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নুরুল আমিন জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকার আব্দুস সুবহানের ছেলে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাকশতার চেষ্ঠার অভিযোগে দায়েরকৃত মামলার ২১ নম্বর আসামি নুরুল। তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশারকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। গতকাল বুধবার পর্যন্ত ওই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, গত ৯ নভেম্বর সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ৬ নম্বর আসামী সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল এবং ২৫ নম্বর আসামি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন হাজির হলে, আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে বাকী আসামিরা পলাতক রয়েছেন। বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার জানিয়েছেন, সাজানো মামলায় পুলিশ আমাদর  নেতাকর্মীদের গ্রেপ্তার করে অযথা হয়রানী করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com