বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দ্বায়িত্ব নিলেন ডাঃ শারমিন আরা আশা

জগন্নাথপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দ্বায়িত্ব নিলেন ডাঃ শারমিন আরা আশা

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের  দ্বায়িত্ব ভার গ্রহন করেছেন জনপ্রিয় ডাক্তার শারমিন আরা আশা।

হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম কোন নারী চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দ্বায়িত্ব পেলেন।
সম্প্রতি এই নারী চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে  আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।এরআগে তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  মেডিকেল অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
জানাযায়, ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।  পরে উপজেলার ছিলাউরা কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন সাব সেন্টারে কর্মরত থাকার পর আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন ডাক্তার শারমিন আরা আশা।গত ছয় মাস ধরে তিনি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনপ্রিয় ডাক্তার মধু সুধন ধর সিলেট টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হলে ৮ নভেম্বর রোববার থেকে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশা এ প্রতিবেদক কে বলেন, কর্তৃপক্ষের আদেশে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। জনগনের স্বাস্থ্য সেবায় আন্তরিক ভাবে দ্বায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। আমি সবাইকে নিয়ে উপজেলা বাসীর  স্বাস্থ্য সেবার মানন্নোয়নে কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের আন্তরিক সহাযোগীতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com