শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

ধর্ষণের শিকার শিশুকে সালিশে গ্রামছাড়া

ধর্ষণের শিকার শিশুকে সালিশে গ্রামছাড়া

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গ্রাম্য সালিশে সাত বছরের এক ধর্ষিতা শিশুকে গ্রাম থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেউপুর গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুস সালাম (৫০) গত শনিবার তার মুরগির ফার্মে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর রোববার রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। সালিশে ধর্ষণের শিকার ওই শিশুটিকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত দেন মাতব্বররা।

ভিকটিম শিশুটি ওই এলাকার দিনমজুর ইয়াকুব আলীর মেয়ে। সে দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন যুগান্তরকে বলেন, শুনেছি আমাদের ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়েছে। সোমবার প্রথম শ্রেণির ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষায় ওই ছাত্রী অংশগ্রহণ করেনি। তবে ওই ছাত্রী কোথায় গেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আনিছুর রহমান যুগান্তরকে বলেন, ‘ঘটনাটি খুবই তুচ্ছ। গ্রাম্য সালিশেই বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তবে এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য বলেন তিনি।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আব্দুস সালাম। তার বাড়িতে ও মুরগির ফার্মে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এদিকে ধর্ষণের শিকার ওই শিশুটির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় মেয়েটির চাচি আয়েশা বেগম অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি সোমবার সকালে এসে আমাদের সবাইকে শাসিয়ে বলে গেছেন ‘বিষয়টি তোরা কারও কাছে বলবি না’।

তিনি আরও বলেন, ‘মেয়েটির চাচা আয়নাল হক ঢাকায় চাকরি করেন। তার সঙ্গে মেয়েটিকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।’

মেয়েটির মা সূর্যবানু বলেন, ‘হুনছি এলাকার মাতব্বররা ম্যালা রাইতে এইডা মিটমাট করছে। ভোরবেলায় ম্যায়ার চাচার সঙ্গে ম্যায়াকে পাঠাইয়া দিছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার যুগান্তরকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিচ্ছি।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মুনসুর আলী আরিফ যুগান্তরকে বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com