শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

ফাঁসির আসামি নূর হোসেন দুদকের মামলায় গ্রেফতার

ফাঁসির আসামি নূর হোসেন দুদকের মামলায় গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক জুলফিকার আলী সম্পদ অর্জনের তথ্য গোপন করার কারণে এ মামলা করেন।

মামলায় বলা হয়, নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে দুই কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর তিন কোটি তিন লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন।

নূর হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(১) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com