রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আটককৃত ৪ বাংলাদেশী শ্রমিকরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজহাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫), শচীন্দ্র দাস (৩৮)। বিজিবি ও আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টের তারকাটার ভিতরে চেকপোস্ট নির্মাণ করার কথা বলে ৪ বাংলাদেশী শ্রমিককে নিয়ে যায় বিএসএফ। চেকপোস্ট নির্মাণ করার এক পর্যায়ে বিএসএফর বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চারাগাও বিজিবির একটি টহল দল ৪ বাংলাদেশী শ্রমিককে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের ফেরত দেয়নি।
চারাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. মোনায়েম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৪ বাংলাদেশী শ্রমিক বিজিবির অগোচরে ভারতে কাজ করতে গিয়ে বিএসএফর ব্যাটালিয়ন পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com