সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করেছে বিএসএফ

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করেছে বিএসএফ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশী শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ৪ বাংলাদেশী শ্রমিকরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজহাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫), শচীন্দ্র দাস (৩৮)। বিজিবি ও আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টের তারকাটার ভিতরে চেকপোস্ট নির্মাণ করার কথা বলে ৪ বাংলাদেশী শ্রমিককে নিয়ে যায় বিএসএফ। চেকপোস্ট নির্মাণ করার এক পর্যায়ে বিএসএফর বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চারাগাও বিজিবির একটি টহল দল ৪ বাংলাদেশী শ্রমিককে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের ফেরত দেয়নি। চারাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. মোনায়েম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৪ বাংলাদেশী শ্রমিক বিজিবির অগোচরে ভারতে কাজ করতে গিয়ে বিএসএফর ব্যাটালিয়ন পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com