বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি

জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। ২৭ এপ্রিল শুক্রবার সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের লক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান।
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরণসভা পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ জানান। এদিকে-পৃথকভাবে আ.লীগের ডন বলয়ের নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনাসভা ও সামাদ আজাদের গ্রামের বাড়ি ভূরাখালিতে মরহুমের পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনাসভা ও শিরণি বিতরণ করা হবে বলে মরহুমের নাতী সিদ্দিকুর রহমান জানান। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা যায়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com