বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ

কোমলমতি শিশু শিক্ষার্থীদের সন্তানের মতো লেখাপড়া করাতে হবে …ইউএনও মাসুম বিল্লাহ

কোমলমতি শিশু শিক্ষার্থীদের সন্তানের মতো লেখাপড়া করাতে হবে …ইউএনও মাসুম বিল্লাহ

 

স্টাফ রিপোর্টার :: 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাসুম বিল্লাহ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান অর্জন করে একজন মাল্টিমিডিয়া শিক্ষক হিসেবে গড়ে উঠতে হবে। প্রতিদিন স্কুলে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবে। আইডিতে দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে। তবে প্রযুক্তির অপ-ব্যবহার করা ও মিথ্যা কথা বলা যাবে না। তিনি আরো বলেন, পরিস্থিতির সঙ্গে নয়, আপনাদের আদর্শের সাথে দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালবেসে লেখাপড়া করাতে হবে। তাহলে শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ দিন ব্যাপী শিক্ষকদের কম্পিউটার বেসিক এন্ড এপ্লিকেশন কোর্স ও কন্টেন্ট তৈরী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। বক্তব্য রাখেন, কর্মশালার প্রশিক্ষক উপজেলা তথ্য ও প্রযুক্তি সহকারি প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ, হাসান-ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার ও শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক প্রমূখ।
এ সময় সাংবাদিক মো.শাহজাহান মিয়া, প্রশিক্ষক এরালিয়া উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৬ জন প্রশিক্ষণার্থী শিক্ষক/শিক্ষিকা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com