মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

বিনা টিকিটে ট্রেন যাত্রা, ৪০০ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন যাত্রা, ৪০০ যাত্রীকে জরিমানা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিনা টিকিটে ট্রেন যাত্রার দায়ে ৪০০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত অর্থের পরিমাণ এক লাখ ৫০ হাজার টাকা। অভিযান পরিচালনা করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনটি ট্রেনে অভিযান চালিয়ে ৪০০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ওই পরিমাণ অর্থ আদায় করা হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ঈশ্বরদী রেলওয়ে জংশনের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আকরামুল ইসলাম, আরাফাত হোসেন, মকলেছুর রহমান সাগর, মাবুদ ইসলাম ও সেলিম রেজা।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো যাত্রীবাহী ট্রেনগুলো হল-(৭৫৩-৭৫৪) রাজশাহী-ঢাকা-রাজশাহী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, (৭৬৩-৭৬৪) খুলনা-ঢাকা-খুলনা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৭৫-৭৭৬) ও সিরাজগঞ্জ বাজার-ঢাকা- সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস।

এ সময় বিনা টিকিটে ট্রেন যাত্রার দায়ে তিনটি ট্রেনের ৪০০ যাত্রীর কাছে থেকে জরিমানা ৫০ হাজার এবং ভাড়া ১ লাখ টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com