মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে অস্ত্রসহ আন্ত.বিভাগ ডাকাত দলের শীর্ষ ডাকাত নজরুল গ্রেফতার

জগন্নাথপুরে অস্ত্রসহ আন্ত.বিভাগ ডাকাত দলের শীর্ষ ডাকাত নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্ত.সিলেট বিভাগ ডাকাত দলের শীর্ষ ডাকাত নজরুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাম্মনগাও-ইসলামপুর গ্রামের মৃত ওয়ারিশ উল্লার ছেলে। জানাগেছে, গত ১৬ মার্চ একটি ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাকে আদালত থেকে রিমান্ডে থানায় আনা হয়। ২৪ মার্চ শনিবার রাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সাথে নিয়ে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই লুৎফুর রহমান, এসআই হাবিবুর রহমান, এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ ও এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে তার নিজ ঘর থেকে একটি পাইপগান উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত নজরুল ইসলাম আন্ত.সিলেট বিভাগ ডাকাত দলের শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া পুলিশের পৃথক অভিযানে ৫ লিটার দেশীয় মদসহ সেলিম মিয়া নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার দরগাহাটি গ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। বর্তমানে সে জগন্নাথপুর উপজেলার রৌয়ালইল গ্রামে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com