সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে।

কেজিপ্রতি বোরো ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি।আগামী ২৪ এপ্রিল থেকে সারা দেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।একই সঙ্গে ৩৬ টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ধান-চালের পরিমাণ নির্ধারণ করা হলেও গম কতটুকু সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান খাদ্য উপদেষ্টা। যতটুকু পাওয়া যাবে ততটুকুই সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আলী ইমাম বলেন, কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে তার সঙ্গে লাভ যুক্ত করে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, হাওরে ধান কাটা শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। কৃষি উপদেষ্টা হাওরে গিয়ে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন। ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হবে।তবে উত্তরবঙ্গে একটু দেরিতে শুরু হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা।

গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চালসহ মোট ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।সে সময় কেজিপ্রতি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কেনা হয়েছিল।

সুত্র:: দৈনিক যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com