মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

মৃত্যুর আগে মানুষের যে নির্দয়তার কথা বলে গেলেন রোজিনা

মৃত্যুর আগে মানুষের যে নির্দয়তার কথা বলে গেলেন রোজিনা

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

‘দুবার আমার ওপর দিয়ে চাকা চলে গেছে। আমি শুধু বলছিলাম- আমাকে একটু হসপিটালে নিয়ে যান। এর পর আর কিছু জানি না। অনেক মানুষকে বলছি- আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে। অনেক মানুষকে বলছি। সার্জেন্টও ছিল। কিন্তু ধরে নাই। ’

মৃত্যুর আগে এভাবেই মানুষের নির্দয়-নিষ্ঠুর চরিত্রের কথা বলে গেলেন রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো রোজিনা আক্তার।

গত ২০ এপ্রিল রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির বাসের চাপায় তিনি পা হারান।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে রোজিনা জানান, রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি গাড়ির ধাক্কায় তিনি পড়ে যান। ওই সময় কেউ তাকে উদ্ধার করেনি। ফলে রাস্তায় পড়ে থাকাবস্থায় তার ওপর দিয়ে বিআরটিসির একটি দোতলা বাস চলে যায়।

রোজিনা দাবি করেছিলেন, ঘটনাস্থলে পুলিশসহ অন্য যেসব লোকজন ছিল, তারা যদি তাকে উদ্ধার করতেন এবং বাসটি থামাতেন তা হলে তার এই পরিণতি হতো না।

দুর্ঘটনার পর প্রথমে পাঁচ দিন পঙ্গু হাসপাতালে ও পরে চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন ছিলেন রোজিনা।

৯ দিন পর রোববার মৃত্যুর কাছে হার মানেন রোজিনা। সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের ধোবাউড়া থানার মেয়ে রোজিনা। তার বাবা কৃষক রুসুল মিয়া ও রাবেয়া খাতুন। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে রোজিনা দ্বিতীয়।

পরিবারের হাল ধরতে বাবার পাশাপাশি রোজিনা ও তার বড় বোন কাজ করতেন।

রোজিনা মাত্র ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। এর পর থেকে তিনি নিকেতনের ১২ নম্বর সড়কে বেসরকারি টেলিভিশন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

২০ এপ্রিল রাত ৯টায় এক বান্ধবীর বাসা থেকে ফেরছিলেন রোজিনা। বনানীর সৈনিক ক্লাব থেকে মহাখালীর মাঝামাঝি স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। বিআরটিসির একটি দোতলা বাস তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার ডান পা গুরুতর জখম হয়।

পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে দুই দফা অস্ত্রোপচার করে তার ডান পা উরুর গোড়া থেকে ফেলে দেয়া হয়।

পরে অবস্থার অবনতি হতে থাকায় গত ২৫ এপ্রিল রোজিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়।

পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন আজ তার মৃত্যু হল।

রোজিনার মৃত্যুর জন্য অভিযুক্ত বিআরটিসির বাসচালক শফিকুল ইসলাম মুন্নাকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। একদিনের রিমান্ড শেষে তিনি এখন কারাগারে রয়েছেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com