সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ব্যবসায়ীদের পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে ব্যবসায়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটার: সুনামগঞ্জের জগন্নাথপুরে শুভ হালখাতা উপলক্ষে ব্যবসায়ীর উদ্যোগে আলোচনা সভা ও ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এ. আলী ট্রেডার্সের উদ্যোগে বাংলা নববর্ষ শুভ হালখাতা উপলক্ষে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ১০ জনকে ও ১০ জন সেরা ক্রেতাসহ উপস্থিত সকল ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মেসার্স এ.আলী ট্রেডার্সের প্রোপ্রাইটার আবুল কালাম চৌধুরী বাবলু’র সভাপতিত্বে ও শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিহাব উদ্দিন চৌধুরী রেহান। বক্তব্য রাখেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ব্যবসায়ী মানিক মিয়া, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, আবুল খায়ের স্টিল লিমিটেড এর রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মশিউল আলম প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এটিএম শাহীর। এ সময় জাফর সাদিক, মাজহারুল ইসলাম, জুন্নুন আহমদ, রিপন কুমার সরকার, কয়েছ আহমদ, বশির উদ্দিন, ইমাদ উদ্দিন, আবদুল মতিন, মোয়াজ্জেম হোসেন, বাচ্চু কুমার গোপ, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, শফিক উদ্দিন, শাহ কবির মিয়া, রাহেল মিয়া সহ রড, সিমেন্ট ও রং কোম্পানীর প্রতিনিধি এবং সিলেট, সুনামগঞ্জ, ছাতক, মৌলভীবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ীগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com