শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

জগন্নাথপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: জগন্নাথপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে আটককৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হলে আজ বৃহস্পতিবার দুপরে পুলিশ তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছে। থানা পুলিশ সুত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯- এর সিপিসি একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার মীরপুর ইউনিয়নের বড়কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের শ্রীরামসী গ্রামের নুরুল ইসলামের ছেলে নুরুল হক (২৯), একই গ্রামের আব্দুল বারেকের ছেলে নুনু মিয়া (২২), আশক আলী ছেলে আলী সামাদ (২২), মৃত আব্দু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২১) ও মৃত আফছর আলীর ছেলে শাহাদত হোসেন (২০)। আটককালে র্যাব তাদের নিকট থেকে দুইটি দেশীয় তৈরী পাইপগান, দুইটি ছুরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জের র‍্যাব-৯ এর সিপিসি-৩ এর অফিসার আমজাদ আলী খানের সাথে যোগাযোগ করা হলে তিনি  সাংবাদিকদের জানান, ডাকাতির প্রস্তুুতিকালে বড়কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ওই ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করে রাতেই জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এদিকে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com