সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে জমে উঠেছে মিনিবাস শ্রমিক সমিতির নির্বাচন

জগন্নাথপুরে জমে উঠেছে মিনিবাস শ্রমিক সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমে উঠেছে মিনিবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন। আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭টি পদে মোট ১৪ জন প্রার্থী অংশ গ্রহন করলেও ১ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। গত ৩ মে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হকের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক রব্বানী মিয়া (ছাতা) ও হাফিজুর রহমান (মোটর সাইকেল)। সহ-সভাপতি পদে তৈয়ব আলী (চেয়ার) প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রেজন মিয়া (আনারস) ও আনিছুর রহমান মতিউর (হারিকেন)। যুগ্ম-সম্পাদক পদে বিকাশ রায় বিকু (চাকা) ও আবদুল কবির (জাহাজ)। সাংগঠনিক সম্পাদক পদে আবদুল করিম (কাপ পিরিছ) ও নন্দ্র রায় (কলস)। কোষাধ্যক্ষ পদে রুহুল গণি দিলদার (তালাচাবি) ও সন্তোষ দেব (লাইটেস)। সদস্য পদে শংকর দাস (মাছ), জামাল মিয়া (আম) ও মিজান মিয়া (মোরগ) প্রতীক পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে তৈয়ব আলী (চেয়ার) প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন এবং বর্তমান সভাপতি আবদুল মজিদ নির্বাচনে অংশ গ্রহন করেননি। এদিকে-প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা গণ-সংযোগ, প্রচার-প্রচারণা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। আগামী ১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোট ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের তাদের শ্রমিক নেতা নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com