মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে এসএসসিতে জিপিএ মাত্র-২২টি আর দাখিলে জিপিএ নেই

জগন্নাথপুরে এসএসসিতে জিপিএ মাত্র-২২টি আর দাখিলে জিপিএ নেই

স্টাফ রিপোর্টার : এবারে এসএসসি পরীক্ষায় রোববার প্রকাশিত ফলাফলে জগন্নাথপুরের ২৯ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্রও ২২টি জিপিএ-৫ এসেছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ এসেছে সেগুলো হলো উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ৫টি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, আব্দুস ছোবহান উচ্চ বিদ্যালয় ৩টি, আটপাড়া উচ্চ বিদ্যালয় ২টি, শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয় ১টি, সফাত উল্লা উচ্চ বিদ্যালয় ১টি, শ্রীরামসি উচ্চ বিদ্যালয় ১টি, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ২টি, চিলাউড়া উচ্চ বিদ্যালয় ১টি, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ১টি ও লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয় ১টি। এ উপজেলায় ২৯টি উচ্চ বিদ্যালয় থেকে ২০৫৯ জন পরীক্ষার্থী এবারে এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে কৃতকার্য হন ১৪৮৯ জন, অকৃতকার্য হন ৫৭০ জন। উপজেলায় পাশের হার ৭২.৩২% অন্য দিকে উপজেলার ১৭টি মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেন ৬৫৯ জন ছাত্র-ছাত্রী, এতে পাশ করেন ৩৭৮ জন। অকৃতকার্য হন ২৮১ জন। পাশের হার ৫৭.৩৬% উপজেলায় দাখিল পরীক্ষায় কেউ জিপিএ-৫ পায় নি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, এবারে ছাত্র-ছাত্রীদের ফলাফল আশানুরুপ হয় নি। তবে আগামীতে ভাল ফলাফল করতে ছাত্র-ছাত্রীদের আন্তরীকতার সাথে লেখাপড়া চালিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com