বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে ট্রাক উল্টে খাদে ১জন নিহত: আহত ১০

জগন্নাথপুরে ট্রাক উল্টে খাদে ১জন নিহত: আহত ১০

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম সংলগ্ন গলাখাই সড়কে একটি ট্রাক উল্টে ১ জন ধান কাটা শ্রমিক নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সিলেট জেলার গোইনঘাট উপজেলার ইয়াছিন উল্লার ছেলে আব্দুর রূপ (৪০)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ধানকাটা শেষ হলে শ্রমিকরা তাদের নিজ বাড়ীতে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়, ফলে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হন, আহতরা হচ্ছেন আব্দুর রহিম (৩৯), আব্দুল আলী ( ৩৮), হাসনাত মিয়া (২৮), আব্দুল করিম ( ৩২), সফর আলী ( ৪৫), আবু কয়েছ ( ২২), হারিছ মিয়া (৩৫), ফরিদ মিয়া (৪০), গুরুতর আহত ফরিদ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলা কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের কৃষক কুতুব উদ্দিনের বাড়িতে ধান কাটতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ১৫ জন শ্রমিক আসেন। ধান কাটার শেষে কামারখাল গ্রাম থেকে শ্রমিকগণ তাদের পাওনা ধান বোঝাই করে ট্রাক যোগে বাড়ি ফিরছিলেন। বিকেলে কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গলাখাই সড়কে গলাখাই সেতু এলাকায় হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে খালের মধ্যে পড়ে যায়।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com