শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

শাবিতে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৪

শাবিতে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ নেতা আব্দর রশিদ রাসেলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাসেল শাবিপ্রবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

রোববার (২৫ মার্চ) দিনগত রাত ১২টার দিকে শহরের সুবিদবাজার এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় আটক করা হয় শাবিপ্রবি ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজমল হোসেন। এছাড়া নাইমুর ও সুলতান নামের আরও দুই যুবককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নগরীর সুবিদবাজারে এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় আটকদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

গত ২৫ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে অভ্যন্তরীণ বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হন শাবিপ্রবির বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈম। এরপর থেকেই পলাতক ছিলেন আব্দুর রশিদ রাসেল।

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর জামসেদ হোসাইন  আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের সম্পর্কে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com