বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সিলেটে বিএনপি নেতার রেস্টুরেন্টে হামলা-ভাংচুর

সিলেটে বিএনপি নেতার রেস্টুরেন্টে হামলা-ভাংচুর

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সিলেটে শহরের জিন্দাবাজারস্থ বিএনপি নেতা কবির আহমদ এর মালিকানাধীন ‘ভোজনবাড়ি’ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। রোববার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একদল স্বেচ্ছাসেবক লীগ কর্মী জিন্দাবাজার পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে হঠাৎ করেই ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাংচুর চালায়। ভাংচুর চলাকালে এলাকায় আতঙ্ক দেখা দেয়। এসময় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভোজনবাড়ি রেস্টুরেন্টের এক কর্মচারী বলেন, আমরা সবাই তখন কাজে ব্যাস্তু ছিলাম। হটাৎ করেই একদল যুবক মিছিল নিয়ে এসে এবং হাতে হকিস্টিক ও ইট পাটকেল দিয়ে এলোপাতাড়ি  ভাঙচুর ব্যাপক ক্ষতি সাধন করে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। সম্ভবত কোন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এ ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com