শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি

দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এক জরুরি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শৈলেন্দ্র কুমার তালুকদার এর আহ্বানে আয়োজিত এ সমাবেশে অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের পরিচালনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে আতাউল হোসেনকে সভাপতি এবং বর্তমান ওয়ার্ড প্রতিনিধি আজির উদ্দিনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
পরে উপস্থিত অভিভাবকদের মতামত ও সম্মতির ভিত্তিতে ১২ সদস্যবিশিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি আতাউল হোসেন তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষার মান বৃদ্ধিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” সহ-সভাপতি আজির উদ্দিনও বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রায় তাদের সফল ভূমিকা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com