রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে সরকার ধান না কেনায় বিপাকে কৃষক

জগন্নাথপুরে সরকার ধান না কেনায় বিপাকে কৃষক

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার বাম্পার বোরো ধান হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। সরকার ধান না কেনায় কৃষকরা ধান নিয়ে বিপাকে পড়েছেন। এ সুযোগে মধ্যস্বত্তভোগীরা কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনতে ব্যস্ত হয়ে পড়েছে।  জানাগেছে, গত বছর হাওর ডুবির ঘটনায় জগন্নাথপুরে কোন ধান পাননি কৃষকরা। এরপরও সরকারের জগন্নাথপুর থেকে ধান কেনার বরাদ্দ ছিল। যদিও ধান না থাকায় সরকারের কাছে বিক্রি করতে পারেননি কৃষকরা। অথচ এবার জগন্নাথপুরে বাম্পার ফলন হলেও এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান কিনছে না সরকার। এতে কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১৫ মে মঙ্গলবার জগন্নাথপুর গ্রামের কৃষক তাজ উদ্দিন, আবু মিয়া ও স্থানীয় বলবল গ্রামের কৃষক সামছুল ইসলাম, ভবানীপুর গ্রামের কৃষক আব্দুল কাইয়ুমসহ এলাকার বেশ কয়েকজন কৃষকদের সাথে আলাপ হলে তারা বলেন, সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করার আশায় আমরা ধান নিয়ে অপেক্ষা করছি। অথচ সরকার আমাদের কাছ থেকে ধান না কেনায় আমরা ধান নিয়ে বিপাকে পড়েছি। এই সুযোগে কিছু ব্যবসায়ী কম দামে আমাদের ধান কিনতে মরিয়া হয়ে উঠেছে। তাই যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের ধান কিনতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। এ ব্যাপারে জগন্নাথপুর বাজারের ধান-চাল ব্যবসায়ী ছালিকুর রহমান বলেন, কৃষকদের জমিতে এবার বাম্পার ধান হলেও অনেকের বাড়িতে ধান রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় তারা ধান নিয়ে বিপাকে পড়েছেন। এছাড়া সরকারের কাছে তারা ন্যায্য মূল্যে ধান বিক্রি করার জন্য অপেক্ষা করছেন। সরকার তাদের কাছ থেকে ধান না কেনায় তারা রীতিমতো বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, সরকার এখনো ধান কেনার বরাদ্দ দেয়নি। সরকারি বরাদ্দ আসলে অবশ্যই প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com