মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

জগন্নাথপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

জগন্নাথপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, গাছের চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয় প্রশিক্ষণ সেন্টারে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, এই অনুদান পরিপূর্ণ নয়, তবে এই সামান্য অনুদান দিয়ে সমাজের সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কৃষি সমৃদ্ধ বাংলাদেশই আসলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ মাচায় সবজি চাষ এবং বস্তার ভেতরে আদা চাষের মতো আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। একই সাথে চাষাবাদে কৃষি কার্যালয় থেকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মুকিত, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক মিয়া, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক। কৃষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলতাব আলী।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক মুজিবুর রহমান।

উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়িত এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৪ শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিভিন্ন ক্যাটাগরিতে এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে আমন ধান চাষের জন্য ১ হাজার ৮ শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। হাইব্রিড মরিচ চাষের জন্য ৫০ জন উপকারভোগী কৃষকের প্রত্যেকে পাচ্ছেন ১০ গ্রাম মরিচ বীজ, ৫ কেজি এমওপি সার, ৫ কেজি ডিএপি সার ও ১ কেজি বালাইনাশক। গ্রীষ্মকালীন শাকসবজি চাষের জন্য ৩ শ জন কৃষকের প্রত্যেককে ৩০০ গ্রাম সবজি বীজ, ১৫ কেজি এমওপি সার ও ১৫ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া লেবু চারা রোপণের জন্য ২০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে চারা ও ৩০ কেজি জৈব সার এবং বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের জন্য ২৩০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে গাছের চারা, ২৫ কেজি জৈব সার ও ৫টি করে খুঁটি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com