সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট তুলে ধরেন পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা নির্ধারণ শেষে সর্বমোট বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন,উপসহকারী প্রকৌশলী সতীষ গোস্বামী সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা পৌরসভার নাগরিক সমস্যা, সড়ক সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী।

পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন পৌরবাসীকে দৃশ্যমান ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট প্রতিষ্ঠা ও শহরকে যানজট মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি টমটম চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, পাবলিক টয়লেট, ইকোপার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত পৌর কর প্রদানের আহবান জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com