শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ: কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদি সরকার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সদস্য সচিব আবুল কাশেম নাঈম জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের উপজেলা পর্যায়ে খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
গত ৬ জুন ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতজ্জামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে গঠিত এ কমিটিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদাধিকারবলে সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক মো. কিবরিয়া।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে আবুল কাশেম নাঈম ও কমিটির সদস্য মো: কিবরিয়া মনোনীত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সদস্য সচিব আবুল কাশেম নাঈম বলেন, “আমাকে শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পিছিয়ে থাকা শান্তিগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। বিশেষ করে নতুন প্রজন্ম, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব সফলভাবে পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”
নবনির্বাচিত অ্যাডহক কমিটির ক্রীড়ানুরাগী সদস্য মো. কিবরিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “জীবনের অধিকাংশ সময়ই মাঠে কাটিয়েছি। খেলাধুলার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। শান্তিগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ লক্ষ্য অর্জনে আমি সকলের আন্তরিক সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com