শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট  ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পরিষদের চেয়ারম্যানের সদয় অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

জগন্নাথপুর পৌরসভাধীন বলবল গ্রামের কৃতিসন্তান; জননী ক্রিকেটে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  শামীম আহমেদকে এই ক্রীড়া পর্ষদে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় স্থানীয় ক্রীড়ামোদী মহলে ইতিবাচক সাড়া দেখা গেছে।

নবগঠিত এই অ্যাডহক কমিটিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে সভাপতি এবং চিলাইউড়া পন্ডিতা গ্রামের জনাব মামুনুর রশিদ মামুনকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। প্রজ্ঞাপনটির অনুলিপি ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com