সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানালো বিএনপি

জগন্নাথপুরে সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র  সদস্য বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপি।

রবিবার (২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এঘটনার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং অপরাধীর বিরুধ্বে সাংগঠনিক ভাবে কঠোর শাস্তির সিদ্ধান্ত হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ (মাস্টার) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মোছাব্বির, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ খান টুনু, সিনিয়র সদস্য আবুল কাশেম স্বপন, সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু, সদস্য ছাদিকুর রহমান নানু সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সৎ ও ন্যায়পরায়ণ ত্যাগী নেতা এবং  সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে অত্যন্ত অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর  বক্তব্য প্রদান এবং তাঁর মৃত পিতা-মাতাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই বিএনপি সমর্থন করেনা। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা, শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে ফেইস বুক লাইভে  জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমেদ উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু কে উদ্দেশ্য করে অত্যান্ত কুরুচিপূর্ণ  ভাষায় গালিগালাজ করেন।  তাঁর মৃত পিতা-মাতাকে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি জগন্নাথপুর গ্রামবাসীকেও অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করেন।

এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এবং অপরাধীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর সাংগঠনিক  ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা  জানিয়ে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও দলের উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com