মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। শুরুতেই
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আহমদ। গীতাপাঠ করেন প্রান্তিক দাশ। আলোচনা সভার শুরুতেই
জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে সম্মাননা জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহ‌সিন উ‌দ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,
জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু,
পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, পৌর বিএনপি সদস্য ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুবদল নেতা আল আমিন,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জুলাই’ যুদ্ধা রাহি উদ্দিন কামালী,মোঃ উসমানুল হক,আরিফুল ইসলাম,

এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ এবং জুলাই’ বিপ্লবের আশা আখাংকা বাস্তবায়নে সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com