শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেল ৪টায় শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি এবং নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, আবিদ উদ্দিন ও শানুর আহমদ সুলতান।
সভায় সিনিয়র সাংবাদিক ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে হেয় ও অপমান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, একজন সাংবাদিককে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পেশাগত সাংবাদিকতার মান, নৈতিকতা ও ঐক্য অটুট রেখে শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com