মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার

শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক কঠোর সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শামিম আহমদের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই বহিষ্কারাদেশ অনুমোদন ও কার্যকর করেছেন।


কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত শামিম আহমদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com