শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়

জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। এবার স্কুল পর্যায়ে পাসের হার ৫৩.৬৮ শতাংশ হলেও মাদরাসায় তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৬.৮২ শতাংশে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়,এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮৮৭
জন শিক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে কৃতকার্য হয় ১০১৩ জন।অকৃতকার্য হয়েছেন ৮৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।

অপর দিকে ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৩৬৬ জন।
অকৃতকার্য ৪১৪ জন। জিপিএ-৫- পেয়েছে ১ জন শিক্ষার্থী।এদিকে ভোকেশনাল কারিগরি পরীক্ষায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে ত্রুটিগুলো কাটিয়ে উঠে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com