সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষা দিন

কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষা দিন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে রমজান মাস ব্যাপী মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর সদরের রাণীগঞ্জ রোডে অবস্থিত হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে প্রতি বছরের মতো এবারো রমজান মাস ব্যাপী মাদ্রাসা ভবনে কোমলমতি হিফজ ছাত্রদের শুদ্ধ কুরআন তেলাওয়াত শেখানোর উদ্দেশ্যে মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে একাডেমির পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিয জুনায়েদ আহমদ খানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শায়খ বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানীর সভাপতিত্বে এবং একাডেমির সহকারি পরিচালক হাফিজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও শিক্ষা সচিব হাফিজ মাওলানা আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, মাশকুল কুরআন কোর্সের প্রশিক্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন, মাওলানা অলি উদ্দিন, মাওলানা আবুননছর ইমাদ উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। এ সময় একাডেমির সহকারি পরিচালক হাফিয মাওলানা মুছলেহ উদ্দিন, হাফিজ মাওলানা মুফতি নাজিউর রহমান নাজমুল, মাওলানা আবদুল ওয়াহিদ, হাফিয রহমত উল্লাহ, হাফিয আবদুস সোবহান, মাওলানা রুহুল আমিন, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী ফয়জুল হক, জয়নুল হক জয়, মনির হোসেন, বাচ্চু মিয়া আজিজুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারের অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ধর্মীয় শিক্ষায় পারদর্শী করতে আপনাদের কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষা দিন। একজন পরিপূর্ণ মানুষ হতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তাই প্রত্যেক শিশুকে দ্বীনি শিক্ষা গ্রহণে অভিভাবকদের সর্বাত্তক প্রচেষ্টা চালাতে হবে। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা অর্জন করলে শিশুরা নম্র ভদ্র হয় এবং বড় হয়ে তারা বিপথগামী হওয়ার আশঙ্কা কম থাকে। যে কারণে এসব শিশুরা দেশের বুঝা না হয়ে সম্পদে পরিনত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com