মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

ডিবি পরিচয়ে ইলিয়াস আলীর বাসায় তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়েছে: রিজভী

ডিবি পরিচয়ে ইলিয়াস আলীর বাসায় তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়েছে: রিজভী

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ভোরে সেহরীর আগে নিখোঁজ এ নেতার রাজধানীর বনানীতে অবস্থিত সিলেট হাউসের বাসায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, সেহরীর আগমূহুর্তে ইলিয়াস আলীর বাসার দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে তার স্ত্রীকে দরজা খোলার জন্য বলতে থাকেন কিছু লোক। পরে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন বাসার ভেতরে ঢুকে তল্লাশির নামে বাসায় তাণ্ডব চালান। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিএনপির নেতৃবৃন্দকে ফোনে আকুতি জানান। পরে বাসার সামনে গণমাধ্যমের উপস্থিতি দেখে চলে যান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com