বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
গৌরব ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৮ বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল র্যালী, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা ১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্টা বার্ষিকী শুরু হয়। দলীয় কার্যালয় থেকে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং জগন্নাথপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহনে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র্যালী অনুষ্ঠিত হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে বিশাল র্যালীটি পৌর পয়েন্টে আলোচনা সভায় মিলিত হয়। বিশাল র্যালীতে নেতৃত্ব দিয়েছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

মোহাম্মদ কয়ছর আহমেদ তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও বিএনপি সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং স্বাধিনতা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিএনপি সহ যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদের স্বরণ করেছেন । তিনি তার বক্তব্যে বলেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে। আগামী দুই বছরের ভিতরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলার রুপান্তিত করা হবে। দুই উপজেলায় কোন মাদক সেবি মাদক ব্যবসায়ী থাকবেনা। মাদকের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সব পেশার মানুষ এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে উন্নতি করে পরিবর্তন আনা হবে। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু, সাবেক যুগ্ন সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন,যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা নিকসন,জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন। আলোচনা সভায় শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কারী মাওঃ আরশ আলী।
এর আগে মুহাম্মদ কয়ছর আহমেদ এমপি জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলে ও স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসুচিতে অংশগ্রহণ করেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষক বৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply