বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ভবানীপুর গ্রামের পারুয়া বাড়ীর জালাল উদ্দিন এর ছেলে একই এলাকার আকিল মিয়ার ছেলের সাথে লন্ডন প্রবাসী নছির মিয়ার পুকুর থেকে মাছ বের হওয়ার সময় মাছ ধরা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটা কাটি হয়, এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন আকমল হোসেন, জালাল উদ্দিন, মোকার আলী, শামীমা বেগম, রীমা বেগম, রুজিনা বেগম, কামরুল হোসেন, আনোয়ার আলী মুক্তাসিন আলী, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এর মধ্যে জালাল উদ্দিন ও মুকার উদ্দিনকে গুরুত আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ থামাতে আসা যুবলীগ নেতা আকমল হোসেন মাথায় পাথরের আঘাত প্রাপ্ত হয়ে আহত হলে, তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com