রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

হিরন মিয়া ছিলেন গণ মানুষের নেতা-মুহিবুর রহমান মানিক

হিরন মিয়া ছিলেন গণ মানুষের নেতা-মুহিবুর রহমান মানিক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন গণ মানুষের নেতা। তিনি সারা জীবন অন্যায়,অবিচারের বিরুদ্ধে ও মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, তাঁর স্মৃতি ও রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। তিনি ইকড়ছই মাঠ কে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ঘোষনা অনুযায়ী বাস্তবায়নের স্হানীয় সংসদ সদস্য মন্ত্রী এম এ মান্নান কে নিয়ে বাস্তবায়নে কাজ করবেন বলে ঘোষনা দেন। জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি মুক্তিযুদ্বের সংগঠক হারুনুর রশীদ হিরন মিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল বুধবার বিকেলে পৌর শহরের ইকড়ছইস্হ মরহুমের বাড়িতে অনুষ্ঠিত হয়। হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন। স্মৃতি সংসদের সাবেক সাধারন সম্পাদক শশী কান্ত গোপ এর পরিচালনায় স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সফিকুল আলম,সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জ্যেষ্ট পুত্র সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া, স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মরহুমের ভাতিজা হাজী ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ। পরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ছমির উদ্দিন। ইফতার মাহফিলে রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যাক মানুষ ইফতার মাহফিলে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com