শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জগন্নাথপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শরীরর্চ্চা প্রর্দশন শেষে দুপুরে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আশরাফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম,কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা জিয়াউর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআণথেকে তেলোওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম নিজাম উদ্দিন জালালী, পবিত্র গীতা থেকে পাঠ করেন মুক্তিযোদ্ধা কানু লাল দাস প্রমুখ। মুক্তিযোদ্ধা সংবর্ধনার শুরুতে জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা শেষে চিত্রাঙ্কন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জগন্নাথপুর আর্টস্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com