শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

জগন্নাথপুরে যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুরে যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর থানা পুলিশ খুন ডাকাতিসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ নজরুল কে শনিবার ভোরে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মৃত আলফত উল্লার ছেলে নজরুলের বাড়ী উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামে। অন্যদিকে অপর একটি মামলায় পলাতক আসামী উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুপার মোহাম্মদপুর গ্রামে মৃত সাজিদ উল্ল্যা ছেলে মোঃ লয়লুছ মিয়াকে গ্রেফতার করেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত নজরুল জিআর ২২৮/০৮ (বালাগঞ্জ) এর যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com