সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা

জগন্নাথপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জগন্নাথপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শনিবার দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন হোসেন রুমেন, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ ভূইয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com