বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

যাত্রী সাধারণের ভোগান্তি চরমে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস চলাচল বন্ধ

যাত্রী সাধারণের ভোগান্তি চরমে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:
গাড়ি চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় যাত্রী সাধারনের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আজ ৩ দিন ধরে এ রোডে মিনিবাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রা সাধারণ বিপাকে পড়েছেন।
জানা গেছে, গত ২৩ জুলাই সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া পয়েন্টে গাড়িতে যাত্রী উঠানো নিয়ে মিনিবাস চালক ও অটোরিকশা (সিএনজি) চালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার ও ডাবর পয়েন্টে অটোরিকশা চালকদের হামলায় জগন্নাথপুর উপজেলার ৪ জন মিনিবাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে ২৪ জুলাই মঙ্গলবার থেকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় জগন্নাথপুর মিনিবাস শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও ঘটনার সুষ্টু সমাধান না হওয়ায় অনির্দিষ্ট কালের জন্য মিনিবাস চলাচল বন্ধ রয়েছে বলে জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com