শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সিলেটে ১৭ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চান কামরান

সিলেটে ১৭ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চান কামরান

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: অনিয়ম ও জালভোটের অভিযোগ তুলে ১৭টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ না হলে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ছিনিয়ে আনার ঘোষণা দেন সাবেক এই মেয়র।
মঙ্গলবার সকালে তিনি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ দাবির কথা জানান। এসময় তিনি বলেন, নির্বাচনের ফলাফল এখনো পুরোপুরি ঘোষণা করা হয় নাই।
তিনি নিজের উপর হামলা হয়েছে উল্লেখ করে বলেন, কাল (সোমবার) সকালে যখন আমি যখন নগরীর খাসদবির কেন্দ্রে ভোট পরিদর্শনের জন্য যাই সেখানে বিএনপির নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়। এর এক পর্যায়ে বিএনপির সমর্থকরা অস্ত্র প্রদর্শনের মুখে আমাকে কেন্দ্র থেকে বের করে দেয়। আমাকে বের করে দেয়ার পরপরই সেখানে ধানের শীষের জাল ভোটের মহোৎসব চলে।
তিনি আরও বলেন, বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হকের নির্বাচনী যে কেন্দ্র রয়েছে সেখানে বিপুল পরিমাণে তারা ধানের শীষে সিল মেরেছে। এক পর্যায়ে নৌকার বেজ পরিধান করে বিএনপির বিপুল সংখ্যক সমর্থক রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে একাধারে ধানের শীষ প্রতীকে জাল ভোট মেরেছে।
এছাড়াও কাজী জালাল উদ্দিন কেন্দ্রের বাহিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যালট পেপার প্রসঙ্গে টেনে এনে তিনি বলেন, আজ সকালেই আমি জাতীয় একটি দৈনিকের খবরে দেখলাম কেন্দ্রের বাইরে ধানের শীষের প্রতীকে সিল মারা অবস্থায় ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরকম অনেক কেন্দ্রেই আওয়ামী লীগের বেজ পরে বিএনপি জাল ভোটের মহোৎসব চালিয়েছে।
এসময় নগরীর ১৭ কেন্দ্রে অনিয়ম ও জালভোটের অভিযোগের কথা তুলে কামরান বলেন, নগরীর যে কয়টি কেন্দ্র নিয়ে এরকম গুরুতর অভিযোগ রয়েছে ইতিমধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যে আমরা এসব কেন্দ্রে পুনরায় নির্বাচন চাই।
আওয়ামী লীগের এ নেতা বলেন, সিলেট নগরীর মডেল স্কুল সেন্টারসহ আরও কয়েকটি কেন্দ্রে গুলাগুলির ঘটনা ঘটেছে। আর এ গুলাগুলি করেছে পুলিশ। যে সব কেন্দ্রে পুলিশ গোলাগুলি করতে বাধ্য হয়েছে সেসব কেন্দ্রের ফলাফল আমরা মানি না। তাই এসব কেন্দ্রে পুনরায় নির্বাচন করতে হবে। অন্যথায় সিলেটের মানুষ রাজপথে নেমে আসবে। তারা তখন আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার ছিনিয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com