বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর, ৪০ লাখ টাকা অনুদান

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর, ৪০ লাখ টাকা অনুদান

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শোকাহত স্বজনরা সাক্ষাৎ করতে গেলে দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সান্ত্বনা দেন শেখ হাসিনা। এ সময় তিনি দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারীদের মধ্যে রয়েছেন নিহত মীমের মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম আরাফাত। আর রাজীবের স্বজনদের মধ্যে ছিলেন মা মনোয়ারা বেগম, ছোট ভাই মো. আল আমিন ও এক বোন। উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থী।

এ সময় বেসরকারি জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাসচাপায় আহত হন আরও ১৩ জন। এ ঘটনা কেন্দ্র করে পাঁচ দিন ধরে রাজধানীজুড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থী নিহতের ঘটনায় তারা দোষী পরিবহনকর্মীদের বিচার ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবি জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com