মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

কমলগঞ্জে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব

কমলগঞ্জে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব

জগন্নাথপুুর নিউজ ডটকম ডেস্ক:: আগামী ২৯, ৩০ ও ৩১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্সে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থ-প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার ২ আসনের মোঃ আব্দুল মতিন এমপি. বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যারন অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, ভারতের মণিপুর রাজ্যের ডাঃ এস মনাউতন সিংহ, মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান- তফাদার রেজুয়ানা ইয়াসমিন সুমী ও আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দাল হোসেন ।

৩০ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে দিনব্যাপী মণিপুরী ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৩১ মার্চ শনিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি : মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার এন এম জিয়াউল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক মন্ত্রণালয় সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, অতিরিক্ত সচিব ও পরিচালক, বিএসইসি কোংখাম নীল মণি সিংহ, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাৎ নাজমানারা খানম, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ভারত মণিপুর রাজ্যের প্রেট্রিওটিক রাইটার্স ফোরামের সচিব ভারত রাকেশ নাওরেম।
প্রতিদিন সন্ধ্যা ৬ ঘটিকা হতে ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন : ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটি আহবায়ক জয়ন্ত কুমার সিংহ ও সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রবি কিরণ সিংহ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com