শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে আউশ ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

জগন্নাথপুরে আউশ ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

স্টাফ রিপোর্টার::  সুনামগঞ্জের জগন্নাথপুরে আউশ ধান কাটা শুরু হয়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষক-কৃষাণীর মুখে ফুঠে উঠেছে তৃপ্তির হাসি। জানাগেছে, এবার জগন্নাথপুর উপজেলার উঁচু জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শে কৃষকরা আউশ ধান চাষে উৎসাহিত হন। সোমবার সরজমিনে উপজেলার বিভিন্ন ছোট ছোট হাওরে গিয়ে দেখা যায় জমিতে বাম্পার পাকা আউশ ধান বাতাসের তালেতালে দুলছে। ধানের মৌ-মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। জমিতে পাকা ধান দেখে কৃষক-কৃষাণীর মুখে তৃপ্তির হাসি ফুঠে উঠেছে। তা দেখে আগামীতে আউশ ধান চাষ করতে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষি অফিসের উৎসাহ-উদ্দীপনায় এবার উপজেলার ২৩৬০ হেক্টর জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জমির পাকা ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষকরা মনের আনন্দে জমির ধান কেটে গোলায় তুলছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com