শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

কর্নেল তাহেরের বিচার কি সংবিধান লঙ্ঘন হয়নি?

কর্নেল তাহেরের বিচার কি সংবিধান লঙ্ঘন হয়নি?

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরা চাই খালেদা জিয়া মুক্তি পাক।
সাবেক প্রধানমন্ত্রী এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তিনি যদি নিজেকে নির্দোষ ভাবেন তাহলে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করুন।
শুক্রবার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও নিরাপত্তা বিবেচনা করে কারাগারের পাশে আদালত স্থাপন করা হয়েছে বলে জানান হানিফ।
তিনি বলেন, বিএনপি সংবিধান লঙ্ঘনের অভিযোগ করছে। বিএনপির কাছে প্রশ্ন করতে চাই, জিয়াউর রহমান যখন কারাগারের ভেতরে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিলেন তখন কি সংবিধান লঙ্ঘিত হয়নি?
হানিফ আরও বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দণ্ডিত হয়ে কারাগারে আছেন। তার মুক্তি আদালতের মাধ্যমে হতে পারে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি মুক্তি পেতে পারেন। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর জামায়াতে ইসলাম। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর সিরাজউদ্দিন আহমেদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন প্রেস ব্যবস্থাপক বোরহান উদ্দিন মো. আবু আহসান ও পরিকল্পনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক প্রমুখ অনুষ্ঠানে ছিলেন।
আদালতকে খালেদা জিয়া ও বিএনপি হেনস্থা করছে : আদালতকে বন্দি করা হয়েছে- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে আদালতকে খালেদা জিয়া, বিএনপি এবং বিএনপির আইনজীবীরা হেনস্থা করছে।
সুতরাং বিএনপি এসব বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। শুক্রবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় সেখানে ছিলেন তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

সুত্র,যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com